শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে ‘জার্নালিজম ফর সুন্দরবন’ সভা অনুষ্ঠিত
/ ১২৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:১৮ অপরাহ্ন

পিরোজপুর অফিস : সচেতনতা, নীতি ও গণমাধ্যমের যৌথ প্রয়াসেই সুন্দরবনের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা সম্ভব-এমন মত প্রকাশ করেছেন বক্তারা। সুন্দরবন সংলগ্ন এলাকায় দূষণ রোধ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জার্নালিজম ফর সুন্দরবন’ কমিটির সভা পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ‘জার্নালিজম ফর সুন্দরবন’ এর জেলা আহ্বায়ক ও পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট এস. এম. রেজাউল ইসলাম শামীম। সভা সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা সাহিদা বানু সোনিয়া। সভায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে করণীয় শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব খেলাফত হোসেন খসরু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ফসিউল ইসলাম বাচ্চু, হাসান মামুন, ইমাম হোসেন মাসুদ, খালিদ আবু, জিয়াউল হক, ইয়ুথ ফর সুন্দরবনের নেছারাবাদ আহ্বায়ক সুবর্ণা আক্তার, হাসিবুল ইসলাম ও মাসুম বিল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের ফলে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব বর্জ্য গাছপালা, মাটি ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আবার এসব পদার্থ পোড়ালে বায়ুদূষণ বাড়ে এবং শ্বাসকষ্টসহ নানা জটিল রোগের সৃষ্টি হয়। তারা আরও বলেন, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনা এবং ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। সভায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.