বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফের শাহবাগ অবরোধ
/ ৪৪৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৬:১৬ পূর্বাহ্ন

তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে আজ (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে শাহবাগের মূল সড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক।তাদের তিনটি দাবি হলো- ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। দ্বিতীয়ত, দশম গ্রেড (টেকনিক্যাল) বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে ডিপ্লোমাদের জন্য বরাদ্দ ১০০ শতাংশ কোটা বাতিল করে ওই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দিতে হবে এবং সর্বশেষ দাবি হচ্ছে- বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর আগে গতকাল (মঙ্গলবার) বিকাল তিনটার দিকে শাহবাগ মোড়ে জড়ো হন বুয়েট শিক্ষার্থীরা। পরে বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দেন। এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা অবস্থানের পর তারা রাত ৮টায় শাহবাগ ছাড়েন। এদিন পৃথক দাবিতে বনানীতে পোশাক শ্রমিক এবং গাবতলীর টেকনিক্যাল মোড়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। একই দিনে নগরীর তিন স্থানে অবরোধের কারণে রাজধানীর সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।বুধবার ফের শাহবাগ অবরোধ করেছেন তারা। আন্দোলনরত বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ গণমাধ্যমকে বলেন, তারা তিন দফা দাবি আদায়ে প্রাথমিকভাবেশাহবাগ অবরোধ করেছেন। দাবি আদায়ে সেখান থেকে তারা অন্যদিকেও যেতে পারেন।
দ্বিতীয় দিনের এই অবরোধ কর্মসূচির কারণে শাহবাগ ও এর আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.