শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
/ ১৩৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন

পিরোজপুর অফিস : দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিরোজপুর সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও প্রকাশনা উৎসব ২০২৫। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (বরিশাল রেঞ্জ) মোঃ নাজিমুল হক, পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইত্তেফাকের ব্যুরো চিফ সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এস. এম. রেজাউল ইসলাম শামীম, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং বাগেরহাট জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম কাজল প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষা কেবল চাকরি পাওয়ার মাধ্যম নয়, বরং মানুষ হওয়ার প্রধান পথ। সততা, পরিশ্রম ও আত্মবিশ্বাস-এই তিন গুণই নবীন শিক্ষার্থীদের জীবনের মূল ভিত্তি হওয়া উচিত। তারা আরও বলেন, সুশিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক।অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মিলনমেলায় পরিণত হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.