শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ফুলপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রশাসনিক অনিয়মের অভিযোগ
/ ১৩৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর উপজেলা প্রতিনিধি : অত্যন্ত দুঃখের বিষয়, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করেছেন ফুলপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।জানা যায়, মোহাম্মদ আহসান উল্লাহ — ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে ২০০৮ সালের ১০ ফেব্রুয়ারি তারিখে অত্র প্রতিষ্ঠানে যোগদান করেন এবং দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।তবে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর শিক্ষক হাজিরা খাতায় তাঁর নাম অবনমন করা হয়, যা একজন শিক্ষকের সম্মান ও মর্যাদার পরিপন্থী এবং অমানবিক আচরণের শামিল বলে মনে করছেন অনেকে।এই বিষয়ে মোহাম্মদ আহসান উল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। উল্লেখ্য, পদাধিকারবলে ফুলপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অভিযোগ সূত্রে জানা যায়, স্কুলের উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রচেষ্টার মধ্যেই কিছু কুচক্রী মহল পূর্বের মতোই সক্রিয় হয়ে উঠেছে। আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে কিছু অসাধু প্রভাবশালী গোষ্ঠী নিজেদের স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করত, বর্তমানে সেই পরিস্থিতি আবারও চোখে পড়ছে।স্থানীয় সচেতন মহল বলছে, বিদ্যালয়ের বর্তমান কার্যক্রম আগের চেয়ে অনেক উন্নত হলেও — অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও প্রশাসনিক অনিয়মের কারণে শিক্ষা পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন প্রয়োজন ন্যায়সংগত তদন্ত ও প্রশাসনিক হস্তক্ষেপ, যাতে শিক্ষকদের মর্যাদা রক্ষা পায় এবং বিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.