বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা গাছ সহ ভ্যান আটক
/ ৭৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৫:২২ অপরাহ্ন

রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুর পাবর্তীপুরে আওয়ামী লীগের নেতা সরকারি বনবিভাগের গাছ কেটে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা আটক করেছে। জানা যায় আজ দুপর ১২ টার দিকে দিনাজপুরের পাবর্তীপুরের হাবড়া বন বিভাগের কতিপয বন রক্ষা কমিটির সভাপতি আওয়ামী লীগের নেতা মোকছেদুল আলম তার দুই পুত্রকে নিয়ে হাবড়া বনের মুল্যবান অপ্রাপ্ত গাছ কেটে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গাছসহ ভ্যান আটক করে । স্থানীয়রা বন বিভাগে খবর দিলে মধ্যপাড়া রেজ্ঞ কর্মকর্তা আল আমিন হক তার সঙ্গীয় ফোর্স নিয়ে এসে কাটা গাছসহ ভ্যান জব্দ করে নিয়ে যায়। এ ব্যাপারে মামলা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, দিনাজপুর বিভাগীয বন কর্মকর্তাকে অবহিত করা হবে। তিনি যে ব্যবস্থা নিতে বলবে আমি সেই মতে ব্যবস্থা গ্রহন করবো। এ ব্যাপারে এলাকাবাসী অভিযোগ করে বলেন, হাবড়া বন বিভাগের বন রক্ষকারী কমিটির সভাপতি মোকছেদুল আলম নিজে গাছ কেটে বিক্রি করে এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানী করে আসছে। এলাকাবাসী আরো বলেন, মোকছেদুর আলম তিনি এ কজন আওয়ামী লীগের নেতা ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালে এলাবাসীর হক মের নিজে বন রক্ষা কমিটির সভাপতি হয়েছেন।সেই সুবাধে উপজেলার এরশাদ নগরের মৃত্যু আবদুর রহমানের পুত্র আঃ রশিদ,মন্ডলপাড়া গ্রামের মোঃ বাবু, চান্দা পাড়াগ্রামের আজাহারের পুত্র জিয়াউর রহমান, মধ্যদর্গাপাড়া গ্রামের জিযাউর রহমানের পুত্র আকতারুল ইসলাম,দর্গাপাড়া গ্রামের আমিনুর রহমানের পুত্র পলাশ, খাদেমুল ইসলামের পুত্র মোঃ রিপনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। এলাকাবাসী মেজবাহুল ইসলাম বলেন, আমি এ কজন ইবতেদাযী মাদ্রাসার শিক্ষক। আমাকে বনবিভাগের রক্ষাকমিটির সদস্য করবে বলে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিযেছে। তার পরও আমাকে সদস্য করেনি। তিনি আওয়ামী লীগের স্থানীয় নেতা সে কারনে তার নিকট আত্বাীয় দের সদস্য করেছে। এমনকি বাহিরের লোকজনদের সদস্য করা হয়েছে। এ ব্যাপারে ভবানীপুর বন বিট কর্মকর্তা এমডি ফোরকানুল আলম সাথে মুঠো ফোনে আলাপ হলে তিনি সাংবাদিককে বলেন,সভাপতি আমার কাছ থেকে কোন অনুমতি নেয়নি। আমি ইতিপূর্বে সভাপতির ছেলে রাজ্জাককে বনের ভিতরে গাছের ডালপালা কাটা অবস্থায ধরে ছিলাম। আমি তাকে বলেছি কোন অনুমতি ছাড়া গাছের কোন কিছু কাটা যাবে না। তার পরেো আজকে অপ্রাপ্ত গাছগুলো কেছেটে ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.