শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে মিডিয়া ব্রিফিং
/ ১৪৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১:৩৩ অপরাহ্ন

পিরোজপুর অফিস : প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা: প্রতিরোধ, প্রশমন এবং করণীয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমিন। সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা এবং সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব জিয়াউল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মনিকা আক্তার এবং জ্যেষ্ঠ সাংবাদিক এডভোকেট মাহামুদ হোসেন। এসময় গণমাধ্যমকর্মী, নারী উদ্যোক্তা ও বিভিন্ন পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, প্রযুক্তির অপব্যবহারের কারণে নারীর প্রতি নতুন ধরনের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, যা রোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অনলাইন হয়রানি ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তি প্রশিক্ষণ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এসময় বিভিন্ন ইউনিয়নের সফল চারজন পুরুষ ও আটজন গ্রামীণ নারী প্রযুক্তি-নির্ভর সহিংসতার অভিজ্ঞতা ও প্রতিরোধের উপায় তুলে ধরেন। শেষে প্রযুক্তি সহিংসতা প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জনকে সম্মাননা প্রদান করা হয়।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.