শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
আশুলিয়ায় আইনশৃঙ্খলার দৃশ্যপট বদলে দিলেন ওসি হান্নান
/ ১৩২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৪:২৮ অপরাহ্ন

আশুলিয়া প্রতিনিধি: ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হান্নান দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। স্থানীয় জনগণ ও বিভিন্ন মহলের মতে, তাঁর নেতৃত্বে থানার কার্যক্রমে এসেছে নতুন গতি ও শৃঙ্খলা।দায়িত্বভার গ্রহণের পরপরই ওসি হান্নান অপরাধ দমন, মাদক নির্মূল এবং কিশোর গ্যাং প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেন। পাশাপাশি পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা উদ্যোগ গ্রহণ করেন। ফলে থানায় আগত সাধারণ মানুষ এখন হয়রানিবিহীন ও দ্রুত সেবা পাচ্ছেন বলে জানা গেছে।দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই ওসি হান্নানের নেতৃত্বে পুলিশ টিম মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ শতাধিক অপরাধীকে গ্রেফতার করেছে। বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে অস্ত্র ও মাদকদ্রব্য। এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রভাবশালী দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ।স্থানীয়দের ভাষ্যমতে, ওসি হান্নানের বিচক্ষণতা, তৎপরতা ও দৃঢ় মনোভাবের ফলে আশুলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি এক নতুন মাত্রা পেয়েছে। অপরাধীরা এখন আতঙ্কে রয়েছে, আর সাধারণ মানুষ পাচ্ছেন নিরাপত্তার আশ্বাস। তাঁর নেতৃত্বে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। থানায় আগত ভুক্তভোগীরা জানান, এখন অভিযোগ জমা দিতে কোনো দালাল বা অযথা হয়রানির মুখোমুখি হতে হচ্ছে না। পুলিশ সদস্যরা দ্রুত আইনি পদক্ষেপ নিচ্ছেন এবং সাধারণ মানুষের প্রতি সহযোগিতামূলক মনোভাব দেখাচ্ছেন। এতে জনগণের আস্থা আরও বেড়েছে।স্থানীয় সচেতন মহল মনে করছে, ওসি মো. হান্নান তাঁর নামের সঙ্গে সঙ্গতি রেখে আশুলিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর কঠোর পরিশ্রম, সততা ও নেতৃত্বগুণে আশুলিয়া থানা আজ একটি জনবান্ধব থানা হিসেবে পরিচিতি পাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.