শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সুবিধাবঞ্চিত শিশুদের সি ইউ সি স্কুলে ইউসিবি ব্যাংক এর শিক্ষা উপকরণ বিতরণ ও স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন।
/ ১৩৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি : সুবিধা বঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সিইউসি কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের সি ইউ সি স্কুল ৬১ সাউথ সেন্ট্রাল রোড খুলনায় গতকাল ২ নভেম্বর ইউসিবি ব্যাংক খানজাহান আলী রোড শাখা কর্তৃক সি ইউ সি স্কুল এর সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবক বৃন্দের মাঝে ব্যাংক কর্তৃপক্ষ ক্যাম্পেইনের বিষয়বস্তু উপস্থাপন করেন। সি ইউ সি সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহিন হোসেনের সভাপতিত্বে এবং আরিফা ইসলাম খুকুমনির উপস্থাপনায় ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইউ সি বি এল ব্যাংক পি এল সি খানজাহান আলী রোড শাখার এ ভি পি ও অপারেশন ম্যানেজার মিতালী কুন্ডু, সিনিয়র অফিসার শিরীন আক্তার, কাস্টমার সার্ভিস অফিসার ক্যাশ ফারজানা ইয়াসমিন সোমা। ব্যাংকের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য বিনা খরচে ব্যাংক হিসাব খোলা হিসাব পরিচালনার সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহীদুল্লাহ শহীদ, সহ-সভাপতি, সি ইউ সি, সাংগঠনিক সম্পাদক গাজী রাজিবুর রহমান,সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ হোসেন মিরাজ,সহকারী শিক্ষক কারীমা আক্তার, মিম আক্তার মনিকা, হাওয়ারিয়া, ঝর্ণা আক্তার, হালিমা আক্তার প্রমুখ।অনুষ্ঠানে ইউসি সংগঠনের পক্ষ থেকে মানবিক কাজে যুক্ত হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত সকল “শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। সিইউসি সংগঠনের সভাপতি তার বক্তব্যে বলেন মানবিক কাজে সকল শ্রেণী পেশার মানুষ যেন এগিয়ে আসে এবং ইউসিবি ব্যাংক কর্তৃপক্ষ সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোয় এবং ভবিষ্যতেও সহযোগিতার অঙ্গীকার করায় সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.