শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে বিএনপির আলোচনা সভা ও ৩১ দফার লিফলেট বিতরণ
/ ১৪০ টাইম ভিউ
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ২:১১ অপরাহ্ন

পিরোজপুর অফিস : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ নভেম্বর) বিকেলে পিরোজপুর পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিক শেখ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন আকন। এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম শেখ, পৌর শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিজাম শেখ এবং ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলিফ আহমেদ রাজীব প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন হাওলাদার চাঁন শেখ এবং সঞ্চালনা করেন সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম আকন রেজা। সভায় প্রধান অতিথি শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তা বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য। এই ৩১ দফা শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে না, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পৌঁছে যাবে, প্রতিটি ঘরে ঘরে জনগণ জানতে পারবে এই দফাগুলোর তাৎপর্য তাদের জীবনে কীভাবে প্রভাব ফেলে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.