শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ৪৮ ঘন্টা পর পুনরায় উৎপাদন পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন : সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বেড়েছে নিরাপত্তা শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জ্বালানি অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
খুলনায় দুর্যোগ প্রশমনে ‘উত্তরণ’- এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
/ ৮৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১:৩৪ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি : উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ খুলনা শহরের রূপসা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রশমনে সচেতনতামূলক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দলগত উপস্থাপনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন – এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ৩০ অক্টোবর, বৃহস্পতিবার সকালে রূপসা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়টির প্রধানশিক্ষক মো. মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. সাইদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরাইয়া সিদ্দিকা, ডিপুটি ডিরেক্টর, মহিলা বিষয়ক কর্মকর্তা, খুলনা এবং আব্দুল মমিন, টিইএসও, খুলনা। অনুষ্ঠানে আরও উপস্থি ছিলেন বিদ্যালয়টির শিক্ষক শেখ মো. রফিকুল ইসলাম, মোছাম্মাত নাইমা জাহান, কুমারেশ চন্দ্র ও সিরাজুল ইসলাম।
ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে কুইজ, চিত্রাঙ্কন এবং পোস্টার জলবায়ু সংক্রান্ত দলগত কাজের প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষকবৃন্দ এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা তুলে ধরে উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে ধন্যবাদ জানান। প্রধানশিক্ষক বলেন, জলবায়ু সচেতনতা স্কুল থেকেই শুরু হোক। প্রতিটি স্কুলের শিক্ষক ও শত শত শিক্ষার্থী এগিয়ে আসলে মানবসৃষ্ট দুর্যোগ কমে আসবে। আগে থেকে সচেদত হলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি কম হবে।অনুষ্ঠানের অতিথিবৃন্দ জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা বেশি বেশি পাঠ্যসূচিতে সংযুক্ত করার বিষয়ে সরকারের নিকট দাবি জানান।এই অনুষ্ঠান সঞ্চালন করেন জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের জাহিদ হাসান ও মনিরুল ইসলাম।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.