সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী। কেশবপুরে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন জিয়ানগরে নিজের বিয়ে ঠেকাতে এসএসসি পরীক্ষার্থী থানায় সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ফুলপুরে ইয়ার্কি করে টিকটক করতে গিয়ে পুলিশের হাতে ধরা কিশোররা মুচলেকায় ছাড়
/ ১১৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৮:৪৩ পূর্বাহ্ন

মোঃ কামরুল ইসলাম খান : ময়মনসিংহের ফুলপুরে ইয়ার্কি করে পুলিশের গাড়িতে বসে টিকটক করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে ফাহিম ও আতাউর রহমানসহ বেশ কয়েকজন কিশোর। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ ঘটনা ঘটে। জানা যায়, ফাহিম, আতাউর রহমান, নাবিল, তানভির, আনিছুর রহমান, তাছিন সরকার ও মাহিন হাসান রিয়াদসহ ৭ জন কিশোর ফুলপুর থানা কম্পাউন্ডে পুলিশের গাড়ি পেছনে রেখে টিকটক ভিডিও বানায়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়ে উত্তরবঙ্গের সংবাদ নামে একটি অনলাইন পোর্টালে ২৩ অক্টোবর বিকাল ৪টা ১১ মিনিটের সময় ‘ফুলপুরের কিশোর গ্যাং এর অপরাধের প্রবণতা বেড়েই চলেছে’ শিরোনামে একটি নিউজ পাবলিশ করে। নিউজটিতে যা উল্লেখ করা হয়েছে আসলে মূল ঘটনা তা নয়। ওরা টিকটক করতে গিয়ে ইয়ার্কি করায় পুলিশ তাদের এ ধরনের কাজ আর না করার জন্য সতর্ক করেছিল। এ ঘটনায় ফুলপুর থানার ওসি আব্দুল হাদি কিশোর ও তাদের অভিভাবকদের থানায় ডেকে নেন। পরে কিশোররা তাদের ভুল স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে। পরে তারা এরকম আর করবে না মর্মে অঙ্গীকার ব্যক্ত করলে ও তাদের অভিভাবকরা থানায় মুচলেকা প্রদান করলে তাদের ছেড়ে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.