শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ৪৮ ঘন্টা পর পুনরায় উৎপাদন পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন : সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বেড়েছে নিরাপত্তা শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জ্বালানি অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি নেতাকর্মীরা ধানের শীষ প্রার্থী দেখতে চান জাকির গাজীকে
/ ৮৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৯:৫৬ পূর্বাহ্ন

পিরোজপুর অফিস : পিরোজপুর জেলা বিএনপি’র সাবেক সদস্য ও মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান জাকির মঠবাড়িয়ার রাজনৈতিক পরিসরে শক্তিশালী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি দলের কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে পাশে রেখেছেন।স্থানীয় নেতা কর্মীরা জানান, ২০২৩ সালে আওয়ামী লীগের দায়েরকৃত একটি মামলার আসামী হলেও, জনকল্যাণমূলক ও রাজনৈতিক কার্যক্রমে তার পদচারণা থেমে যায়নি। তিনি মঠবাড়িয়া থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দলের কেন্দ্রীয় নির্দেশনায় শত শত নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করেছেন। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়, জাকির গাজী মঠবাড়িয়ায় ১০,০০০ বনজ ও ফলজ গাছের চারা রোপণ, খেটে খাওয়া গাড়ি চালকদের জন্য পৌর টোল নিজ অর্থায়নে প্রদান, এবং দরিদ্রদের জন্য বার্ষিক ঈদ উপহার বিতরণ করেছেন।
মঠবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল বলেন, মঠবাড়িয়া সংসদীয় আসন পুনরুদ্ধারের জন্য দরকার একজন ক্লিন ইমেজের নেতা। জাকির গাজী সেই নেতার সব বৈশিষ্ট্য ধারণ করেছেন। তিনি পরোপকারী এবং মঠবাড়িয়াবাসীর কল্যাণে নিবেদিত।
স্থানীয় নেতা ও সমর্থকরা জানান, “বিগত আন্দোলনে তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। মনোনয়ন পেলেই ধানের শীষ বিজয় নিশ্চিত।
মঠবাড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা বলেন, “জাকির গাজীর নেতৃত্বে আমরা রাজপথে সফল আন্দোলনে অংশগ্রহণ করেছি। মনোনয়ন পেলে উন্নত মঠবাড়িয়া গড়ার কাজ শুরু হবে ইনশাআল্লাহ।
মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন মিয়া বলেন, “৫ই আগস্টের পরও তিনি নিজ অর্থায়নে টোলমুক্তি, বনায়ন কর্মসূচি ও দরিদ্রদের মধ্যে উপহার বিতরণ করেছেন। তার মনোনয়ন মানেই মঠবাড়িয়ায় ধানের শীষ বিজয় নিশ্চিত।
জানা গেছে, জাকির গাজী পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির মনোনয়ন পেতে কেন্দ্রীয় নির্দেশনায় ব্যাপক কর্মসূচি ও প্রস্তুতি গ্রহণ করেছেন। মঠবাড়িয়ার নেতাকর্মীরা তার নেতৃত্বে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ এবং বিজয়ের আশায় উদ্দীপ্ত।
বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকির বলেন, দলের দুর্দিনে দলের পক্ষে মাঠে থেকে কাজ করেছি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মিথ্যা মামলা ও হামলার শিকার নেতাকর্মীদের পাশে ছিলাম। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়ীয়া) আসনে দল যাকে মনোনয়ন দেবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.