শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের প্রাইজমানিতে নতুন ইতিহাস, চ্যাম্পিয়ন দল পাবে কোটি ডলার চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার : প্রধানমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : ড. মাহদী আমিন উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত: ঢাকা প্রেসক্লাবের গভীর শোক, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দু’দিন মোট ১৬ জনের মনোনয়ন ক্রয়
/ ১৪২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:৫৬ পূর্বাহ্ন

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরা জেলার আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে মোট ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার ও মঙ্গলবার নির্বাচন কমিশন প্রধানের নিকট থেকে ৬ পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচন কমিশন প্রধান উপজেলা একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান অফিসের কাজের ফাকে কখনও প্রেসক্লাবে আবার কখনও নিজ নিজ কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রয় করেন। দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির ১৩ পদে মধ্যে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ মোট ৬ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।মঙ্গলবার সভাপতি পদে এস,এম আহসান হাবিব, সিনিয়র সহ-সভাপতি পদে জগদীশ চন্দ্র সানা এবং সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মনোনয়নপত্র ক্রয় করেন। গত সোমবার (১৩ অক্টোবর) সভাপতি পদে জি,এম আল ফারুক ও এসকে হাসান, সাধারণ সম্পাদক পদে সমীর রায় ও আকাশ হোসেন, সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল আলিম ও শেখ আশিকুর রহমান, যুগ্ম-সম্পাদক পদে মাষ্টার সুব্রত কুমার দাশ, ইসমাইল হোসেন লিংকন ও শেখ ইয়াছির আরাফাত, সাংগঠনিক সম্পাদক পদে জাকির হোসেন ও হাসান ইকবাল মামুন, কোষাধ্যক্ষ পদে ইয়াছিন আরাফাত পিন্টু ও মোস্তাফিজুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র জামাদান এবং আগামী ৫ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.