শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ৪৮ ঘন্টা পর পুনরায় উৎপাদন পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন : সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বেড়েছে নিরাপত্তা শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জ্বালানি অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
নারায়ণগঞ্জ বন্দরে আলমগীর হোসেন হত্যার বিচার চেয়ে স্বজনদের মানব বন্ধন
/ ৮৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৯:০৯ অপরাহ্ন

শাহ কামাল সবুজঃ নারায়ণগঞ্জের বন্দরে বিচার সালিশে হাতুড়ি দিয়ে পিটিয়ে নিহত আলমগীর হোসেন হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচার চেয়ে মানব বন্ধন করেছে নিহত আলমগীরের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

সরেজমিনে গিয়ে জানা গেছে, গত ৩ আগষ্ট পাওনা টাকাকে কেন্দ্র করে শালিশ বৈঠকের নামে আলমগীর (৪৬) পিতা, আব্দুস সোবহান বন্দর থানাধীন সালেহ নগর বাড়ৈপাড়া আসামি পারভেজের গাড়ির গ্যারেজে ডেকে এনে হাতুড়ি পেটা ও ওয়ালে মাথা ঠেকিয়ে আঘাত করলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরবর্তীতে বন্দর পুলিশ ফাঁড়িতে নিহত আলমগীরের বোন, কল্পনা বেগম বাদি হয়ে প্রায় ১৯ জনকে আসামি করে একটা হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে এই মামলার দ্বায়িত্ব ভার গ্রহণ করেন নারায়ণগঞ্জ পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো (পিবিআই) তারা মামলাটি হাতে নিয়েই জুয়েল (৩৮) আনজু (৪০) পিতা বাচ্চু মিয়া। সাং স্বল্পেরচর গ্রেফতার করে। এ ব্যাপারে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলাটি বর্তমানে পিবিআই, নারায়ণগঞ্জ তদন্তাধীন। তারা ইতোমধ্যে আলমগীর হত্যার ৩ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন বাকিরা পলাতক। বর্তমান মামলার আইও, পিবিআই অফিসার জাহিদ হোসেনের কাছে মামলার অগ্রগতি জানতে চাইলে, তিনি জানান, আসামীরা পলাতক তারপরও তারা বিভিন্ন উপায়ে ৩ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। বাকীরাও হয়তো খুব শীঘ্রই ধরা পড়বে। পিবিআই পুলিশ সুপার নারায়ণগঞ্জ জনাব, মোস্তফা কামাল রাশেদ -বিপিএম এক প্রশ্নের জবাবে বলেন, মোবাইল প্রযুক্তি ব্যবহার করে ইতোমধ্যে আলমগীর হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে। খুনিরা যেখানেই থাকুক পিবিআইর জালে তারা ঠিকই ধরা পরবে।
অন্যদিকে আলমগীর হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা মানব বন্ধন করে বক্তব্য রাখেন লিটন (বন্দর থানা শ্রমিক দলের সভাপতি) মোশাররফ হোসেন মসু (বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব) সানজিদ আলম ব্যাপারী (যুগ্ন আহবায়ক, বন্দর স্বেচ্ছাসেবক দল) আশরাফুল ইসলাম (বন্দর শ্রমিক দলের সহসভাপতি)
বক্তারা অবিলম্বে আলমগীর হাত্যা মামলার সব আসামীকে গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.