বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পাইকগাছায় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গনসংযোগ করেন ছাত্র নেতা “রফিক “
/ ৪৫১ টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ২:৫৪ অপরাহ্ন

আব্দুল মজিদ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, খুলনা – ৬ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রতাশী ছাত্র নেতা এস এম রফিকুল ইসলাম রফিক। শনিবার বিকেলে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির আগড়ঘাটা বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে উক্ত লিফলেট বিতরণ ও গনসংযোগ তিনি। লিফলেট বিতরণ ও গনসংযোগকালে ছাত্র নেতা এস এম রফিকুল ইসলাম রফিক বলেন, দেশের যাবতীয় অনিয়ম, দুর্নীতি, অবিচার ও বৈষম্য দূর করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এ জন্য ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।
এছাড়াও যোগ্যতার নিরিখে দলের মনোনয়ন যিনি পাবেন, দেশ ও দলের বৃহত্তর স্বার্থে সেই দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
লিফলেট বিতরণ ও গনসংযোগকালে বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান সাদেক, ছাত্র নেতা হুমায়ুন কবির, বিএনপি নেতা এ্যাডভোকেট দিপংকর সাহা, এ্যাডভোকেট সরোয়ার মাহবুব, সিনিয়র সাংবাদিক আব্দুল মজিদ, উপজেলা যুবদল নেতা গাজী ইসতেহাক,
উপজেলা শ্রমিক দলের হাসিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ফারুক হোসেন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম নিরব, মাহফুজুর রহমান, ওয়াহিদুজ্জামান মিন্টু, উপজেলা কৃষক দলের প্রচার সম্পাদক এস এম শাহাবুদ্দিন, কাজী মোস্তফা জয়নাল কাজী ও স্বেচ্ছাসেবক দল নেতা আক্তার হোসেনসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.