শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পাইকগাছা কয়রা এলাকার মানুষের পাশে আমি সবসময় রয়েছি : এস এম রফিক
/ ৪২৩ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন

আব্দুল মজিদ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:উপকূলীয় এলাকায় নদীভাঙ্গন রোধে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ও পাইকগাছা- কয়রা প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্র ছাত্রদলের সাবেক সহ-সভাপতি  ও খুলনা ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী এস এম রফিক । তিনি এ সময় বলেন, আমি সব সময় পাইকগাছা কয়রা মানুষের সাথে রয়েছি। আমি মনোনয়ন পেলে এ এলাকার মানুষের দুঃখ-দুর্দশা লাগবের চেষ্টা করব। শুক্রবার সকালে পাইকগাছা-কয়রা নাগরিক ফোরামের আয়োজনে উপজেলার গদাইপুর বাজারে মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, খুলনা-৬ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক আরো বলেন, গত ১৭ বছর আওয়ামীলীগের দুঃশাসনে অত্র এলাকায় নানাবিধ অপরাধমূলক কর্মকান্ড প্রতিষ্ঠিত হয়েছিল। আমি এগুলো সমূলে উপড়ে ফেলব। আমি যুব সমাজ একটি উন্নয়নে পদপ্রদর্শক হিসেবে কাজ করতে চাই। এসময় এডভোকেট সরোয়ার মাহবুবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলনেতা গাজী ইসতেহাক, সাংবাদিক আব্দুল মজিদ, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ফারুক হোসেন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম নিরব, মাহফুজুর রহমান, সাবেক ইউপি সদস্য জবেদ আলী, ওয়াহিদুজ্জামান মিন্টু, উপজেলা কৃষকদলের প্রচার সম্পাদক এস এম শাহাবুদ্দিন, কাজী মোস্তফা, জয়নাল কাজী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন , খুলনা- ৬’ এ স্বৈরাচারী আওয়ামীলীগের বিনাভোটের বহিরাগত এম পি আক্তারুজ্জামান বাবুর লুটপাট ও টেন্ডারের নামে ভাওতাবাজি দিয়ে রাষ্ট্রের সম্পদ পাচার করেছে। তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানান বক্তারা‌ এছাড়াও অবিলম্বে রাস্তা সংস্কার ও টেকসই বেড়ীবাঁধ নির্মানের জোর দাবীও জানান মানববন্ধনে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.