মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ
/ ৮৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৩:১১ অপরাহ্ন

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে টাইফয়েট টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওয়ার্কশপে জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন (ভার্চুয়ালী) গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন, সহকারী পরিচালক মাশরিয়ার জাহান বর্ষা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম, সিভিল সার্জন ডা: মো: আনিসুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, অর্থ সম্পাদক ফজলে ইমাম বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ। সভায় জানানো হয় টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার সকল শিক্ষার্থীদের বিনামুল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহন করতে হবে। এছাড়াও রেজিষ্ট্রেশন ব্যতীত কোন শিশু থাকলেও পার্শ্ববর্তী টিকাদান কেন্দ্রে টাইফয়েড টিকা গ্রহন করা যাবে বলে জানানো হয়। কনসালটেশন ওয়ার্কশপে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিগণ অংশ নেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.