শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ৪৮ ঘন্টা পর পুনরায় উৎপাদন পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন : সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বেড়েছে নিরাপত্তা শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জ্বালানি অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সাবেক ছাত্রদল নেতা বাবুর আবেগঘন বক্তব্য ভাইরাল
/ ১০৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

হাসান মামুন  পিরোজপুর: পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় সাবেক ছাত্রদল নেতা খায়রুল ইসলাম বাবুর বক্তব্যে। শুক্রবার (৪ অক্টোবর) জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখার সময় নিজের রাজনৈতিক জীবনের নানা দুঃসময় তুলে ধরেন।
বাবু বলেন, একাধিক মামলায় আমাকে দীর্ঘ সময় কারাভোগ করতে হয়েছে। তখন পরিবার থেকেও দেখা করা সম্ভব হয়নি। কিন্তু জেলা আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ সব সময় পাশে ছিলেন, খোঁজখবর নিয়েছেন, আইনি সহায়তা দিয়েছেন এবং মুক্তির জন্য নিরলসভাবে কাজ করেছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।বক্তব্যের এক পর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। আমি চাই, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আরও সংগঠিত ও শক্তিশালী হোক। ভবিষ্যতে দলীয় ঐক্য ও ন্যায্য প্রতিযোগিতার মাধ্যমেই বিজয় আসবে। তাঁর এ আবেগঘন বক্তব্যে সভাস্থলে নীরবতা নেমে আসে, অনেক নেতাকর্মীর চোখেও অশ্রু দেখা যায়। পরে বাবুর ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নিজামউদ্দিন সরদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট আবুল কালাম আকন, অ্যাডভোকেট সৈয়দ ছাব্বির আহমেদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীম ও অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু। সঞ্চালনা করেন অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা। জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত বলেন, “খায়রুল ইসলাম বাবু দলের একজন নিবেদিতপ্রাণ ও সাহসী কর্মী। দলীয় সংকটকালে তিনি যে ভূমিকা রেখেছেন, তা প্রশংসনীয়।”

০৫.১০.২৫

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.