শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
হরিরামপুরে শিশুদের অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক ও স্টেরয়েড প্রয়োগের অভিযোগ
/ ৯৫৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৫:২৫ পূর্বাহ্ন

জামিল বিশ্বাস, মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে এমবিবিএস নামধারী ডাঃ রিজুয়ান বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সামান্য ঠান্ডা-জ্বর, কাশি বা সাধারণ অসুস্থতায় তিনি শিশুদের অপ্রয়োজনীয়ভাবে দিচ্ছেন এন্টিবায়োটিক, স্টেরয়েড ও ব্যথানাশক ডাইক্লোফেনাক, যা শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।সরেজমিনে দেখা যায়, রোগী দেখার সময় ডাঃ রিজুয়ান কোনো পরীক্ষা-নিরীক্ষা বা রোগ নির্ণয় ছাড়াই প্রেসক্রিপশন লিখে দেন। বিশেষজ্ঞরা বলছেন, এতে এন্টিবায়োটিক রেসিস্ট্যান্স, ওজন ও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, টাইপ-১ ডায়াবেটিস এবং হাড়-লিভার সমস্যা হতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, ডাঃ রিজুয়ান মাত্র ১০০ টাকা ভিজিট নেন, কিন্তু প্রেসক্রিপশনে এমন সব দামী ওষুধ দেন যে এখন আমার বাচ্চা ওই ওষুধ ছাড়া সুস্থই হতে চায় না।অভিযুক্ত চিকিৎসক বলেন, রোগীরা দ্রুত আরোগ্য চায়, তাই পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই প্রেসক্রিপশন দেই। ভুল হলে সংশোধনের চেষ্টা করছি।মেডিকেল বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শিশুদের জীবন নিয়ে এ ধরনের মুনাফালোভী চিকিৎসা গ্রহণযোগ্য নয়। স্থানীয় সচেতন মহল দ্রুত স্বাস্থ্য অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.