শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় নৌযান থেকে দুই শ্রমিক অপহরণ: ২৪ ঘণ্টা পেরোলেও উদ্ধার নয়, আতঙ্কে পরিবার গ্রেট হলে প্রধানমন্ত্রী রহমান কে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার।
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে জেলা বিএনপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মনোনয়ন প্রত্যাশী সাঈদ খানের বক্তব্য
/ ১৩৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৪:৫৮ পূর্বাহ্ন

পিরোজপুর অফিস :পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক সাঈদ খান বলেন, “বিএনপি মানুষের সম্পর্ক পুনর্গঠন ও ভেঙে যাওয়া সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার স্বপ্ন বাস্তবায়নে আমি জনগণের কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি আরও বলেন, “নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং জনসেবা আমার রাজনীতির মূল লক্ষ্য। পিরোজপুর-১ আসনের জনগণ সবসময় আমাকে তাদের পাশে পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সাংবাদিকতা, ছাত্র আন্দোলনে অংশগ্রহণ, রাজনৈতিক নির্যাতন সহ্য করেও আদর্শে অবিচল থাকা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি এ আসনে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত। মতবিনিময় সভায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, এডভোকেট সৈয়দ সাব্বির আহম্মেদ, রেজাউল হক রিয়াজ, আসাদুজ্জামান মিঠু ও ইমরান আহমেদ সজীবসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হোক, ঐক্যবদ্ধভাবে কাজ করে পিরোজপুরকে সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলা হবে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.