শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ৪৮ ঘন্টা পর পুনরায় উৎপাদন পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন : সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বেড়েছে নিরাপত্তা শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জ্বালানি অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে পারিবারিক বিরোধে স্কুলছাত্রীর মৃত্যু
/ ১০৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ২:২৩ অপরাহ্ন

পিরোজপুর অফিস : পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর এলাকায় পারিবারিক বিরোধের ঘটনায় দৃষ্টি সর্বন আঁখি (১৪) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী মারা গেছে। আঁখি স্থানীয় সর্বন বাড়ির বিশ্বজিৎ সর্বনের মেয়ে এবং পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। গত ২৯ সেপ্টেম্বর পৌরসভার পানি সরবরাহের সংযোগকে কেন্দ্র করে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আঁখি গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। পরে বাড়িতেই তার মৃত্যু ঘটে।
নিহতের পরিবার ও প্রতিবেশীরা দাবি করেছেন, সংঘর্ষের সময় চাচাতো ভাইবোনদের ছোড়া ইটের আঘাত আঁখির মাথায় লাগে এবং এতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, “মেডিকেল রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। জমিজমা সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.