শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় নৌযান থেকে দুই শ্রমিক অপহরণ: ২৪ ঘণ্টা পেরোলেও উদ্ধার নয়, আতঙ্কে পরিবার গ্রেট হলে প্রধানমন্ত্রী রহমান কে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার।
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
দেবিদ্বারে ৮ সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
/ ১৫০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে বৃহস্পতিবার বিকেলে সালিস সংক্রান্ত সংবাদ সংগ্রহে গেলে আট সাংবাদিকের ওপর পরিকল্পিত ও ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাব। ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব এবং প্রশাসনের নৈতিক দায়িত্ব। আমরা রাষ্ট্রের কার্যকর পদক্ষেপের প্রতি পূর্ণ আস্থা রাখি এবং জোর দাবি জানাচ্ছি— হামলার সঙ্গে জড়িত সকল দোষীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন,“সাংবাদিকদের নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীন পরিবেশ এবং পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তায় কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। ঢাকা প্রেস ক্লাব কখনোই সাংবাদিক নির্যাতন ও দমনপীড়নের কাছে মাথা নত করবে না। সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমরা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবো। দেশজুড়ে সাংবাদিক সমাজে এ হামলার ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে, এবং দ্রুত আইনি পদক্ষেপের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.