বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় নৌযান থেকে দুই শ্রমিক অপহরণ: ২৪ ঘণ্টা পেরোলেও উদ্ধার নয়, আতঙ্কে পরিবার গ্রেট হলে প্রধানমন্ত্রী রহমান কে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার।
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ঢাকা থেকে আগত শিল্পী, শিক্ষক ও গবেষক ইমরান হাসান শিমুলের খুলনা আর্ট একাডেমি পরিদর্শন।
/ ১৪৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি : খুলনা শহরের ৩৬, আয়েশা কটেজ, ইকবালনগর স্কুলের পূর্ব পাশে অবস্থিত খুলনা আর্ট একাডেমি একটি সুপরিচিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, যিনি শিল্পচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়ে কাজ করছেন।
পহেলা অক্টোবর সন্ধ্যায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিল্পী, শিক্ষক ও গবেষক ইমরান হাসান শিমুল খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালা পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতীকীভাবে জলনেতি হাতে তুলে নেন। সফরে তাঁর সঙ্গে ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা মিলন বিশ্বাসের ছোট ভাই দীপংকর বৈরাগী, যিনি বর্তমানে ঢাকা নেভী অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক। দীপংকর বৈরাগী ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় পড়াশোনা শেষ করে ঢাকায় কর্মজীবন শুরু করেন। পূজা উপলক্ষে ছুটিতে এসে তিনি ঢাকায় কর্মরত অতিথি ইমরান হাসান শিমুলকে নিয়ে খুলনা আর্ট একাডেমি ভ্রমণে আসেন।ঐতিহ্য সংরক্ষণশালার সংগ্রহ দেখে অতিথি মুগ্ধ হন এবং প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী মিলন বিশ্বাসের উদ্যোগকে আন্তরিকভাবে প্রশংসা করেন। এ প্রসঙ্গে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন “অচলকে সচল রাখতে চাই। শৈশবের ইতিহাস, স্মৃতিবাহী রেডিও, ওয়াকম্যান কিংবা ফাউন্টেন পেন শিক্ষনীয় উপকরণ আমাদের অতীতের অংশ। আজ সেগুলো বিলীন হয়ে যাচ্ছে। আমি চাই এগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষিত থাকুক।”তিনি আরও জানান, আশি ও নব্বই দশকের প্রায় দুই শতাধিক মানুষের ব্যবহার্য বহু জিনিসপত্র ইতোমধ্যে সংরক্ষণশালায় যুক্ত হয়েছে। এর মধ্যে খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পীরা ও তাঁর পরিবারের সদস্যরা বেশ কিছু ঐতিহ্যবাহী উপহার প্রদান করেছেন। পাশাপাশি অনেক শুভানুধ্যায়ীও এ উদ্যোগে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। অতিথিদের সঙ্গে আড্ডায় শিল্পচর্চার নানা দিক নিয়ে আলোচনা হয়। শেষে ধন্যবাদ জ্ঞাপন করে চিত্রশিল্পী মিলন বিশ্বাস আবারও আসার আমন্ত্রণ জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.