বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় নৌযান থেকে দুই শ্রমিক অপহরণ: ২৪ ঘণ্টা পেরোলেও উদ্ধার নয়, আতঙ্কে পরিবার গ্রেট হলে প্রধানমন্ত্রী রহমান কে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার।
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ফুলপুরে ৬নং পয়ারী ইউনিয়ন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের নতুন রাস্তার শুভ উদ্বোধন
/ ১৫৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৪:১২ অপরাহ্ন

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬নং পয়ারী ইউনিয়নের বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ১২৯ মিটার নতুন রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। জানাযায় গত ২৩/০৪/২০২৫ তারিখে করা আবেদনের প্রেক্ষিতে এ,কে,এম ফজলুল হক (দুদু মিয়া) অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ও ৬ নং পয়ারী ইউনিয়ন ভূমি অফিস-এর জন্য ১২৯ মিটার রাস্তা মঞ্জুর হয়েছে এবং এরই মধ্যে আজ শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।শুভ উদ্বোধন করেন ফুলপুর উপজেলা বিএনপি-র যুগ্ম আহবায়ক এ কে এম সিরাজুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এ কে এম সাদেকুল হক,ফুলপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান হীরা,ফুলপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোবারক শিকদার,ফুলপুর পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা প্রমুখ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মিজানুর রহমান মুক্তা।এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন দীর্ঘদিন ধরে এ বিদ্যালয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও যত্নের মাধ্যমে সমাজে আলো ছড়িয়ে যাচ্ছে। নতুন রাস্তা নির্মাণ হলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের যাতায়াত সহজ হবে এবং শিক্ষার পরিবেশ আরও সুন্দর, প্রাণবন্ত ও গতিশীল হবে।এসময় উপস্থিত নেতৃবৃন্দ বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা এবং পৌর প্রশাসককে।যাঁদের আন্তরিক সহযোগিতা ও উদ্যোগে আমাদের এই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।ইনশাআল্লাহ, খুব শিগগিরই রাস্তার কাজ সম্পূর্ণ শেষ হবে।আশিকুল হক মানিক
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ,কে,এম ফজলুল হক দুদুমিয়া অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.