বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় নৌযান থেকে দুই শ্রমিক অপহরণ: ২৪ ঘণ্টা পেরোলেও উদ্ধার নয়, আতঙ্কে পরিবার গ্রেট হলে প্রধানমন্ত্রী রহমান কে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার।
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিকআপ ভ্যানের ধাক্কায় বেকুটিয়া সেতুর রেলিং ভেঙে নিচে
/ ১৪০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৫ পূর্বাহ্ন

পিরোজপুর অফিস :: পিরোজপুরের কুমিরমারা-­বেকুটিয়া সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী ৮ম সেতুর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার ভোরে (৩০ সেপ্টেম্বর) একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় সেতুর প্রবেশমুখের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। তবে এতে কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে কুমিরমারা প্রান্ত থেকে বেকুটিয়া অভিমুখে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গেটসংলগ্ন রেলিংয়ে ধাক্কা দেয়। এতে রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায় এবং আশপাশের অংশেও ক্ষতি হয়।
খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপাতত অস্থায়ী বেষ্টনি স্থাপন করা হচ্ছে, যাতে চলাচলে কোনো ঝুঁকি না থাকে।”
স্থানীয়রা জানান, সেতুটি পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। তারা দ্রুত মেরামতের পাশাপাশি দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.