বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় নৌযান থেকে দুই শ্রমিক অপহরণ: ২৪ ঘণ্টা পেরোলেও উদ্ধার নয়, আতঙ্কে পরিবার গ্রেট হলে প্রধানমন্ত্রী রহমান কে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার।
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
দুর্নীতি ও খুনিদের হাত থেকে দেশকে রক্ষায় পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি— শায়েখে চরমোনাই
/ ১৫১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৫ পূর্বাহ্ন

পিরোজপুর অফিস ::ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েব আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন, “গত বছর জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় বহু শিক্ষার্থী জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে এবং চোখ হারিয়েছে একটি সুন্দর দেশ গড়ার স্বপ্নে। কিন্তু বর্তমান প্রচলিত নির্বাচন পদ্ধতি কালো টাকার দৌরাত্ম্য, পেশিশক্তির প্রভাব এবং ভোট জালিয়াতিকে প্রশ্রয় দেয়। এ পদ্ধতি দেশের সম্পদ বিদেশে পাচার ও চাঁদাবাজির জন্ম দেয়। তাই এই পদ্ধতি বাংলার মাটিতে আর চলতে দেওয়া যাবে না।” পিআর পদ্ধতির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, “পিআর পদ্ধতি চালু হলে দেশে একটি সুষম ও ভারসাম্যপূর্ণ সংসদ গঠিত হবে। বিশ্বের ৯১টি দেশে এ পদ্ধতি চালু আছে এবং কোনো দেশই এটি বাতিল করেনি। বরং নতুন নতুন দেশও এ পদ্ধতির দিকে ঝুঁকছে।” সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। “পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে” এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, পিরোজপুর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ জহিরুল হক, পিরোজপুর জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল হাসান, জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ সাইদুল ইসলাম, জেলা জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, জেলা ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান ও এইচ. এম. জিয়াউল করিম।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.