বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয়
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
প্রশ্নবিদ্ধ নির্বাচনে যুক্ত কর্মকর্তারা ভবিষ্যতে দায়িত্ব পাবেন না: ইসি আনোয়ার
/ ১৪১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৬ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অতীতের প্রশ্নবিদ্ধ নির্বাচনে যেসব কর্মকর্তা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের আগামীতে কোনো নির্বাচনী দায়িত্ব দেয়া হবে না।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল অডিটোরিয়ামে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জামায়াতের পিআর পদ্ধতি দাবিতে আন্দোলন ও এনসিপির প্রতীক বরাদ্দ নির্বাচনে প্রভাব ফেলবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব বিষয়ে কোনো সমস্যা হবে না। কারণ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইনের আওতায় কমিশন তার কার্যক্রম করছে এবং আগামীতেও করবে। আইন যেভাবে আছে, সে অনুযায়ী নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।তিনি আরও বলেন, ‘নির্বাচনের সময় মোবাইল কোর্ট, ইলেকটোরাল ইনকোয়ারি টিম, পর্যবেক্ষক টিম ও বিশেষ মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্র মনিটর করা হবে। কোথাও সমস্যা হলে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা থাকবে।নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘কর্মকর্তারা কোনো ব্যক্তির কাছে নয়, আইনের কাছে দায়বদ্ধ। আমরা চাই, প্রিজাইডিং অফিসাররা টিম লিডারের মতো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ পরিচালনা করবেন। আপনাদের প্রয়োজন ও সমস্যাগুলো নির্দ্বিধায় আমাদের জানাতে পারেন।এসময় তিনি নির্বাচনী কর্মকর্তাদের সততা, নিষ্ঠা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। একইসঙ্গে জুলাই-আগস্ট আন্দোলনের রক্তের সঙ্গে ‘বেইমানি না করার’ আহ্বানও জানান।কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব একেএম আলী নেওয়াজ, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. রেজাউল করিম ও সিবিটিইপি প্রকল্পের প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান।রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে কর্মশালাটি আয়োজন করে জেলা নির্বাচন অফিস।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.