মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
বিএনপি হেরে গেলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে
/ ২৩১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২০ অপরাহ্ন

পিরোজপুর অফিস ::  পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেছেন, “বিএনপি হারলে বাংলাদেশ হারবে, বিএনপি হেরে গেলে বাংলাদেশের মানুষ হেরে যাবে। বিএনপি হেরে গেলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে।” তিনি আরও বলেন, “তারেক রহমান আপনাদেরকে নতুন একটি কমিটি উপহার দিয়েছেন, আপনাদের খুশি করেছেন। তাই আগামী নির্বাচনে তাকেও আমাদের খুশি করতে হবে। আপনারা বলছেন, ‘নজরুল-কিসমত সবার সেরা পরিষদ’। এই কমিটি ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ক্রান্তিকালে এই কমিটি গঠন করা হয়েছে-সামনে জাতীয় নির্বাচন এবং দলের পুনর্গঠন। এরকম গুরুত্বপূর্ণ সময়ে আমাদের দায়িত্ব আরও বেশি।” কিসমত জানান, “আগামী নির্বাচনে আমরা পিরোজপুর থেকে তিনটি আসন উপহার দেবো। সাংগঠনিক শূন্যতা ও নেতৃত্বের দুর্বলতা যেখানে আছে, সেখানে আমরা তা পূরণ করব। সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করলে কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না। যারা বিজয় উল্লাসের জন্য অপেক্ষা করছে তাদের ভোট কি আমাদের চেয়ে বেশি ? যদি আমরা নিজেদের ভোট ধরে রাখতে না পারি, তাহলে নতুন এই কমিটি দেয়ার কোনো অর্থ থাকবে না।” এ সময় বক্তব্য রাখেন নবনির্বাচিত আহ্বায়ক নজরুল ইসলাম খান ও যুগ্ম আহ্বায়ক এলিজা জামান।এর আগে জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পিরোজপুরে ফেরার পথে তারা ১৫টি পথসভায় যোগ দেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.