বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয়
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
দিনাজপুরে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
/ ১৩০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৫ অপরাহ্ন

দিনাজপুর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম-সচিব ডা. তাসনিম জারাকে অপমানের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের ফ্যাসিস্ট ও খুনী চরিত্রের বিচার দাবিও উত্থাপন করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় দিনাজপুর বড়মাঠ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপি, জাতীয় যুবশক্তি ও শ্রমিক উইংয়ের উদ্যোগে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

সমাপনী সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি নেতা একরামুল হক আবির। তিনি বলেন, “স্বৈরাচারের দোসরদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। ফ্যাসিস্ট ও স্বৈরাচারের কোনো জায়গা বাংলার মাটিতে হবে না।” একই সঙ্গে তিনি হামলায় জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা মোঃ আরিফ মুন, মোঃ রেজাউল ইসলাম, মোঃ নিশাত, মোঃ তাফসিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.