মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
আশাশুনিতে আন্তঃস্কুল গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
/ ২৮১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০১ অপরাহ্ন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা সদর সাবজোন ও বুধহাটা সাবজোনে ৫২ তম আন্তঃস্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে প্রথমে আশাশুনি সাব জোন হ্যান্ডবল (বালক) প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ৩-০ গোলে চাপড়া মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে সাব জোন চ্যাম্পিয়ন হয়েছে। (বালিকা) হ্যান্ডবল প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ২-০ গোলে আশাশুনি বালিকা বিদ্যালয় দলকে পরাজিত করে সাব জোন চ্যাম্পিয়ন হয়েছে। (বালক) ফুটবল প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ২-০ গোলে বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে সাব জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। (বালিকা) ফুটবলে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল টাইব্রেকারে ৪-৩ গোলে আশাশুনি বালিকা বিদ্যালয় দলকে পরাজিত করে সাব জোন চ্যাম্পিয়ন হয়েছে। খেলা উদ্বোধন করেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম মুকুল। এসময় উপস্থিত ছিলেন, বলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ মন্ডল, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় পরিচালনায ছিলেন, ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান। সহযোগী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, ক্রীড়া শিক্ষক আছাদুল হক, দেব প্রসাদ সানা ও ইয়াছিন আরাফাত। আগামী ২২ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।
বুধহাটা সাব জোন: বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুল মাঠে বুধহাটা সাব জোনের খেলা চলছে। ফুটবল (বালক) সেমিফাইনালে মহিষাডাঙ্গা মাঃ বিঃ ২-০ গোলে গুনাকরকাটি মাঃ বিঃ পরাজিত করে। দ্বিতীয় খেলায় বুধহাটা কলেজিয়েট স্কুল দল ১-০ গোলে বুধহাটা দাখিল মাদ্রাসাকে পরাজিত করে।
আগামী ২০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আশাশুনিতে সদর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে সদর ইউনিয়ন আমীর হাফেজ মাওঃ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সম্পাদক মাওঃ আব্দুল হাই এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন-কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস, বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু প্রমুখ। এ সময় ইউনিয়ন টিম সদস্য মেম্বার সিরাজুল ইসলাম, মাওঃ জোবায়ের হোসেন, শ্রমিক নেতা মাছুম বিল্লাহ খাঁন সহ উপজেলা ও ইউনিয়ন দ্বায়িত্বশীলগন উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি বলেন, যুব সমাজ, ওলামায়ে কেরাম সকলে মিলে সকল জায়গা থেকে কেন্দ্রীয় নির্দেশনায় আল্লাহর দ্বীন ও ইসলাম একটি বৈষম্যহীন সমাজ, মানবিক সমাজ, কোরআনিক সমাজ ও রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.