বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পার্বতীপুরে জীবনের নিরাপত্তা চেয়ে প্রাইমারী শিক্ষিকার সংবাদ সম্মেলন
/ ৩৩৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪২ পূর্বাহ্ন

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলার ঝাউপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা খাতুন নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।সোমবার দুপুরে পার্বতীপুর প্রেসক্লাবে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। লিখিত অভিযোগে জানান, বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমা খাতুন ও সহকারী শিক্ষিকা তৈয়বা খাতুন শিক্ষিকা আফরোজা খাতুনকে কারনে আকারনে মানষিক ও শারিরিক নির্যাতন করে আসছে। আফরোজা জানায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে বিভিন্ন সময়ে দায়িত্বরত অবস্থায় ঘুমাতেন এবং বিলম্বে বিদ্যালয়ে আসতেন। এসব কারনে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাঠদানে বিঘ্নঘটে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের নিকট অভিযোগ করলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। উপজেলা শিক্ষা অফিসার এর নিকট অভিযোগ করলে উল্টো কর্মকর্তাদের নির্লিপ্ততার সুযোগে আসমা-খাতুন তার আত্মীয় স্বজনকে লেলিয়ে দিয়ে আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমি আমার মাকে নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছি। আমার মাকে যে কক্ষে বসিয়ে রাখা হয় সেই কক্ষের জানালার পাশে কীটনাশক বিষের পানি ছিটিয়ে রাখা হয়। এছাড়াও আমাকে বলা হয় যে, মাকে নিয়ে বিদ্যালয়ে আসবেন না।আসমা খাতুনের শ্বশুর বাড়ি বিদ্যালয় সংলগ্ন গ্রামে হওয়ায় তিনি তার ফুপা শ্বশুর ও অজ্ঞাত সন্ত্রাসী যুবকদেরকে আমার পেছনে লেলিয়ে দিয়েছে। তারা আমাকে বাস্তাঘাটে আটক করে উত্তক্ত করে। আফরোজা খাতুন বলেন, আমি সাংবাদিকদের মাধ্যমে আমার নিরাপত্তা হীনতার বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাগনের দৃষ্টি আকর্ষন করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.