বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
তালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন
/ ৩২৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৪ পূর্বাহ্ন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলে বাস্তবায়িত জোয়ার-ভাটা (টিআরএম) কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় আঃ সালাম গণগ্রন্থাগার হল রুমে এ সম্মেলনের আয়োজন করে পাখিমারা টিআরএম বিল কমিটি। লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীমন্তকাটি গ্রামের গোলদার আশরাফুল হক।
তিনি জানান, ২০১৫ সালের জুলাই থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত ৬ বছর ধরে ১৫৬২ একর জমিতে টিআরএম কার্যক্রম চালু রাখা হলেও জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে মাত্র ২ বছরের। অনুমোদিত অর্থসহ বকেয়া প্রায় ৪৮ কোটি টাকা এখনও পরিশোধ হয়নি। এর ফলে স্থানীয় কৃষকরা ফসল উৎপাদন থেকে বঞ্চিত হয়েছেন, কর্মসংস্থান হ্রাস পেয়েছে এবং বহু পরিবার দারিদ্র্য-অভাব ও ঋণের বোঝায় জর্জরিত হয়েছে।
বক্তব্যে আরও বলা হয়, টিআরএম বাস্তবায়নের মাধ্যমে কপোতাক্ষ অববাহিকার প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি ও ৪০ লাখ মানুষ পরোক্ষভাবে উপকৃত হলেও পাখিমারা বিলের অধিবাসীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই দ্রুত বকেয়া ক্ষতিপূরণ প্রদান এবং নদীর নাব্যতা রক্ষায় পুনরায় টিআরএম চালুর দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, নেতা জি এম শহিদুল্লাহ, উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও তালা প্রেসক্লাব সভাপতি এম এ হাকিম, সাধারণ সম্পাদক ফারুক হোনেস, শফিকুল ইসলাম, উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, টিআরএম বিল কমিটির আব্দুল আলীম, রাশেদ সানা, ছফেদ আলী সরদার প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.