রবিবার, ১০ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আমাদের এমন সমাজ গড়তে হবে, যেখানে মাদক, অপশক্তি ও ফ্যাসিবাদ থাকবে না : চিফ হুইপ দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : বিএনপি মহাসচিব মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবি ফয়সাল আহমেদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ডুমুরিয়ায় চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা, গ্রেফতার -২ বলেছি জুলাই সনদ বাস্তবায়ন করব, আর ঝামেলা করার দরকার নেই : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
নানকের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস
/ ১৬৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩:০৯ অপরাহ্ন

এবার জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁসের ঘটনা ঘটেছে। এসব নিয়ে মিডিয়া জগত এখন তোলপাড় শুরু হয়েছে।ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ফোনালাপ ফাঁস হয়েছে। ওই ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বলে আখ্যায়িত করেছেন।গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এর পর থেকে একের পর ফাঁস হচ্ছে নানাজনের সঙ্গে তার ফোনালাপ।এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামনে এসেছে। সোমবার (১৮ আগস্ট) প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন।এরআগে রোববার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে।নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোনালাপে হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বলে আখ্যায়িত করেছেন।’ এও বলেন, এ দলটিকে তার আর দরকার নেই।৫ মিনিট ২৬ সেকেন্ডের ফোনালাপে ১৬ বছরের স্বৈরশাসক হাসিনা এমন হুঁশিয়ারিও দেন, ‘এবার আমি একটারেও ছাড়ব না।তাদের ফাঁস হওয়া এ ফোনালাপটি গত বছরের জুলাইয়ের, যখন দেশজুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

সেই ফোনালাপে নানককে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা।’ অপর পাশ থেকে নানক বলেন, ‘জি বলব।
পরে শেখ হাসিনা জিজ্ঞেস করেন, ‘মোহাম্মদপুরের বিহারী পট্টির লোকদের ভূমিকা কী?’ নানক বলেন, ‘ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপ্রিট, জাতীয় পার্টির। ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে। ও (সেন্টু) তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনিফিট নেয়। এই গুটিকয়েক ছেলে, এ ১৫-২০টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল।মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা।’
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘কিন্তু আপা, সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চ্যাতবে।’ জবাবে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন, ‘চুপ করো, জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই আর ওই পার্টির। ওদের নিয়ে আর কী করব? জিন্দা লাশ। আমি এবার একটারেও ছাড়ব না।অপর পাশ থেকে নানক বলেন, ‘একেবারে ছাইকা ফেলতে হবে, আপা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.