বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ভাঙ্গায় অবরোধের প্রধান সমন্বয়ক সদ্দিকি মঞ্জিকে গভীর রাতে ডিবির হাতে আটক
/ ৩৪৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৮ পূর্বাহ্ন

নিজস্ব সংবাদদাতা: ফরিদপুরের ভাঙ্গায় রোববার থেকে টানা তিন দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচির ঘোষণার প্রধান সমন্বয়কারী, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সদ্দিকি মঞ্জিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। শনিবার গভীর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে সাধারণ জনগণের চলাচল, নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাত থেকেই মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মহাসড়কে দুটি সশস্ত্র যান (এপিসি) এবং একটি জলকামান নামানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরদিপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামরিদী ইউনিয়ন পুনর্বিন্যাস করে ফরদিপুর-২ আসনের নগরকান্দার সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দুই ইউনিয়নের মানুষ কয়েক দিন ধরে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় তিন দিনের সকাল-সন্ধ্যা অবরোধ ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ম. ম. সদ্দিকি মঞ্জি। ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সদ্দিকি মঞ্জিকে গভীর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে। বিষয়টি সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।ফরদিপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, সাধারণ জনগণের ভোগান্তি কমানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের অন্তত এক হাজার সদস্য মহাসড়কে টহল দিচ্ছে। প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.