শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ৪৮ ঘন্টা পর পুনরায় উৎপাদন পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন : সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বেড়েছে নিরাপত্তা শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জ্বালানি অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
আশাশুনিতে অন-লাইন পোটাল “আপন বাংলা’র ১২ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত
/ ৩১০ টাইম ভিউ
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০২ অপরাহ্ন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে অন-লাইন পোটাল “আপন বাংলা’র ১২ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টম্বর) দুপুরে আশাশুনি উপজেলা পরিষদ হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। তিনি বলেন, বিএনপির নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে গণমাধ্যম বান্ধব। সাংবাদিক সমাজ সঠিক বস্তুনিষ্ঠ খবর পরিবেশন ও তথ্য সংগ্রহে কেউ কোথাও বাঁধাগ্রস্থ করলে তাকে ছাড় দেওয়া হবে না। প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওঃ আজিজুর রহমান বলেন, সাতক্ষীরা জুড়ে যখন স্বৈরাচার কর্তৃক বিরোধী দলকে দমন পিড়নের স্টিম রুলার চলছে তখন হাতেগোনা কিছু মিডিয়া কর্মী আমাদের কর্মকান্ড দেশ ও জাতীর কাছে প্রচার করেছে তার মধ্যে আপন বাংলা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতে সাংবাদিকরা নির্ভয়ে নির্বিঘ্নে সংবাদ পরিবেশন করতে পারে সে বিষয়ে আমরা রাজনৈতিক ব্যক্তিরা সর্বদা সচেষ্ট থাকবো।”আপন বাংলা” নিউজ পোটালের কর্ণধর আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চলের সঞ্চালনায় অন্যন্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ড. মু. মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্টো, সাতক্ষীরা জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা বিএনপির সদস্য আসিফুর রহমান তুহিন, প্রফেসর আতাউর রহমান, আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, আশাশুনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম বাচ্চু, আশাশুনি প্রেসক্লাবে সাবরক সভাপতি জিএম মুজিবুর রহমান ও এস, এম আহসান হাবিব, সাধারণ সম্পাদক এসকে হাসান, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সাতক্ষীরা জেলা ওলামা দলের সভাপতি আনিসুর রহমান আজাদী, খুলনা জেলা ওলামা দলের সদস্য সচিব আবু মুসা, বিএনপি নেতা আবু হেনা মোস্তফা কামাল, এড. গোলাম গনি দুদু, খাইরুল আহসান, জাকির হোসেন বাবু, শাহরিয়ার জাম্মান, সাংবাদিক লিংকন আসলাম, সাহেব আলী, মাহবুবুল হাসনাইন টুটুল সহ আশাশুনি প্রেসক্লাবের সদস্য বৃন্দ ও বিএনপি নেতৃবৃন্দ।

আশাশুনি সদর জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ

 

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা জামায়াত কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন আমীর হাফেজ মাওঃ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আব্দুল হাইয়ের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, পেশাজীবী বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান। অনুষ্ঠানে ইউনিয়ন টিম সদস্য মেম্বার সিরাজুল ইসলাম, মাওঃ জোবায়ের হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন দ্বায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে ভোটকেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের করণীয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সংগঠনের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই দিন বিকাল ৪টায় উপজেলার কুল্যা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অনুরুপ নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মাওঃ ইউসুফের সভাপতিত্বে সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সহ-সেক্রেটারী মাওঃ আঃ বারী প্রমুখ বক্তব্য রাখেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.