বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
নাজিরপুরে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা জামায়াতে যোগদান
/ ১৩৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন

পিরোজপুরের নাজিরপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ইস্রাফিল হাওলাদারকে জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে গ্রহণ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত প্রতিনিধি সমাবেশে তিনি আনুষ্ঠানিক ভাবে জামায়াতে যোগ দেন। তার সঙ্গে আরও ৪০-৫০ জন অনুসারীও জামায়াতে যোগদান করেন। দলীয় সূত্রে জানা গেছে, ইস্রাফিল হাওলাদার বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। চলতি বছরের ৯ মে জেলা স্বেচ্ছাসেবক দল থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। কারণ হিসেবে উল্লেখ করা হয়, স্থানীয়ভাবে নানা বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বলেন, “বিভিন্ন অভিযোগের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে জামায়াতে গ্রহণ করায় জনগণের মাঝে প্রশ্ন উঠেছে জামায়াতের রাজনৈতিক নীতি নিয়ে।” অন্যদিকে ইস্রাফিল হাওলাদার সাংবাদিকদের কাছে দাবি করেন, “আমি ইসলামের পথে চলার জন্য জামায়াতে যোগ দিয়েছি। বিএনপি ইসলামী আদর্শে চলে না, সে কারণেই আমি দল পরিবর্তন করেছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.