বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করল জুডিসিয়াল সার্ভিস কমিশন
/ ৩১৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট :  বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে এ প্রতিবেদন জমা দেন কমিশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।এ সময় জুডিসিয়াল সার্ভিস কমিশন সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি ফাতেমা নজীব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আইন, বিচার ও সংসদ বিষযক মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) মো. লিয়াকত আলী।এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, জুডিসিয়াল সার্ভিস কমিশনের সচিব (জেলা ও দায়রা জজ) এজিএম আল মাসুদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) আশিকুল খবির সঙ্গে ছিলেন।প্রতিবেদন হস্তান্তরকালে রাষ্ট্রপতি জুডিসিয়াল সার্ভিস কমিশনকে অভিনন্দন জানান। কমিশনও রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.