সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ ১২০ কোটি টাকা আত্মসাতের মামলা মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আমাদের এমন সমাজ গড়তে হবে, যেখানে মাদক, অপশক্তি ও ফ্যাসিবাদ থাকবে না : চিফ হুইপ দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : বিএনপি মহাসচিব মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবি ফয়সাল আহমেদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ডাকসু নির্বাচনে আগেই ভোট দেওয়া ছিল সাদিক-ফরহাদের নামে, অভিযোগ এবং ক্ষোভ প্রকাশ
/ ৩০৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ন

আওরঙ্গজেব কামালঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যালট পেপার প্রস্তুত নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, টিএসসি কেন্দ্রের এক নারী শিক্ষার্থী ব্যালট গ্রহণের পর দেখতে পান, সেখানে ইতোমধ্যেই ভিপি পদে শিবির-সমর্থিত প্রার্থী সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদের নামে আগেই ভোট দেওয়া ছিল।নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী জানান, ‌‘আমার হাতে যে ব্যালটটি দেওয়া হয়েছিল, তাতে আগে থেকেই দুই প্রার্থীর নামে ভোট দেওয়া ছিল। বিষয়টি সঙ্গে সঙ্গেই আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাই। এরপর তারা আমাকে নতুন ব্যালট সরবরাহ করেন।একই অভিযোগ করেছেন বামপন্থী ‘প্রতিরোধ পর্ষদ’ এর জিএস প্রার্থী মেঘ মল্লার বসু। তিনি বলেন, সাদিক ও ফরহাদের নাম আগে থেকেই পূরণ করা ছিল।এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই ক্যাম্পাসজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সুষ্ঠু ভোট এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠছে।বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা হুমকির মুখে পড়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ বিষ‌য়ে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী জা‌মিউল হাসান ব‌লেন, নানা জায়গায় নানা ঘটনা ঘ‌টছে। শি‌বির এ ধ‌রনের সু‌বিধা কেন পা‌বে। এ ঘটনায় ভো‌টের নিরপেক্ষতা নি‌য়েও প্রশ্ন উ‌ঠে‌ছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকলেও, ক্যাম্পাসের প্রবেশপথের চেকপোস্টগুলোর সামনে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় অনেকেই বাইরে দাঁড়িয়ে নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে চেকপোস্টের সামনে দেখা গেছে উৎসুক মানুষের ভীড়। কেউ বসে আছেন, কেউ বা আবার দাঁড়িয়ে আছেন। নির্বাচন নিয়ে তারা নানা আলাপ-আলোচনা করছেন। যাদুঘরের সামনে চায়ের দোকান গুলোতে তারা বসে আড্ডা দিচ্ছেন।বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নির্বাচনের পরিস্থিতি দেখতে এসেছেন। সেখানে কেউ ব্যবসায়ী, কেউবা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাধারণ শ্রমজীবী মানুষও রয়েছেন।৫ আগস্টের পর প্রথম কোনো উৎসব মুখর নির্বাচন হচ্ছে। নির্বাচন নিয়ে উত্তেজনা কাজ করছে, আসলে ছাত্রদল, শিবির, স্বতন্ত্র কারা জিতবে সেটা নিয়ে নানা আলোচনা হচ্ছে। জানা গেছে, সুষ্ঠুভাবে ভোটের কার্যক্রম শেষ করতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে ৮টি চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, প্রক্টরিয়াল বডির সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে তারা দায়িত্ব পালন করছে।চেকপোস্ট গুলোতে সবার আইডি কার্ড যাচাই করে এবং অনুমোদিত ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ‎‎

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.