বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে ৫নম্বর ওয়ার্ডে মৎস্যজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
/ ৩৫৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৬ অপরাহ্ন

পিরোজপুর অফিস : পিরোজপুর পৌরসভার ৫নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় ৭৬ নম্বর পশ্চিম পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি আয়োজন করে ৫ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুল। ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মো. লোকমান হোসেন এবং সম্পাদক মো. বাচ্চু শেখের সঞ্চালনায় সভাটি পরিচালনায় সহায়তা করেন পৌর মৎস্যজীবী দলের সম্পাদক মো. শাহিন শেখ। সভায় আরও বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি মামুন খান, নাছির সরদার, শাম্মু সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের সার্বিক উন্নয়ন সম্ভব। তাঁরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সংকটকালে একটি শক্তিশালী রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করে বিএনপি প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিকতায় বর্তমানেও বিএনপি জনগণের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.