রবিবার, ১০ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ ১২০ কোটি টাকা আত্মসাতের মামলা মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আমাদের এমন সমাজ গড়তে হবে, যেখানে মাদক, অপশক্তি ও ফ্যাসিবাদ থাকবে না : চিফ হুইপ দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : বিএনপি মহাসচিব মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবি ফয়সাল আহমেদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
/ ৩৩১ টাইম ভিউ
আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি : রাজধানীর মিরপুর টেকনিক্যাল দারুস সালামে নিজস্ব কার্যালয়ে শনিবার সকালে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ এর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইউনুস আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “রসুল (সা.)-এর আদর্শ ও শিক্ষা নিয়ে আমরা যদি জীবন অতিবাহিত করতে পারি, তবে অবশ্যই কামিয়াবি অর্জিত হবে। আরো বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ফিরিয়ে দিতে হবে। অনুষ্ঠানে
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ মান্নান। তিনি বলেন, “আমরা সবসময় সমাজ ও দেশের কল্যাণে কাজ করে চলেছি, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজার আলী। এ সময় বক্তব্য রাখেন মোছাম্মৎ কোহিনুর বেগম, মাহমুদা আক্তার ও মোঃ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মিসেস জোবাইদা বেগম, মোছাম্মৎ জলেকা বেগম, মিসেস খালেদা বেগম, গৌরী বেগম, মোঃ কালাম, মোঃ কামরুল, মোঃ হোসাইন প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির অগ্রগতি, মুসলিম উম্মাহর ঐক্য ও মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.