বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়াকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি কিমের বোনের জুলাই সনদের প্রতি শতভাগ অঙ্গীকারাবদ্ধ সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি কেশবপুরে ভেজাল দুধ উৎপাদন করার অপরাধে ৫ জনকে জেল জরিমানা মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ইয়ার্ডে জমে আছে ৪২০ কোটি টাকার পাথর পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা পর্যাপ্ত পরিমাণ পেট্রল মজুত আছে: তথ্য প্রতিমন্ত্রী যথাযথ পদক্ষেপ না নিলে কিডনি রোগীর সংখ্যা আরও বাড়বে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পর্যাপ্ত পরিমাণ পেট্রল মজুত আছে: তথ্য প্রতিমন্ত্রী
/ ১ টাইম ভিউ
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলে যে সমস্যার কথা বলা হচ্ছে, সেই কারণে পেট্রল পাম্পগুলোতে যে সমস্যা দেখা দিয়েছে- এটা কোনো সমস্যা না। পর্যাপ্ত পরিমাণ পেট্রল সরকারের কাছে মজুত আছে। পর্যায়ক্রমে তা দেওয়া হবে। অনেকেই মজুত করার চেষ্টা করছে। কোথাও জ্বালানি তেলের সংকট দেখা দিলে তা নজরদারির আওতায় এনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে সরকারের অভিযান অব্যাহত আছে বলেছেন,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী । সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, দেশের সব গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এটাই সরকারের প্রত্যাশা। সরকার চায় গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করুক এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরুক।তিনি বলেন, সাংবাদিকদের নিয়ে নতুন করে নীতিমালা করার ক্ষেত্রে সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্টদের মতামত নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।তিনি আরও বলেন, কেউ যদি কোনো ব্যক্তি বা গণমাধ্যমের নাম ব্যবহার করে অপকর্ম করে বা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি পরিচালনা করে, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারেন।সভায় প্রতিমন্ত্রী দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যানজট নিরসনের বিষয়েও বিভিন্ন দিকনির্দেশনা দেন।তিনি বলেন, ময়মনসিংহ শহরের যানজটের মূল কারণ রাস্তার সংকট নয়, বরং ব্যবস্থাপনার ঘাটতি। অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং এ ক্ষেত্রে রাজনৈতিক দলসহ সবাইকে সহযোগিতা করতে হবে।জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ, ময়মনসিংহ-৪ (সদর) আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের এমপি জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের এমপি কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের এমপি মো. আক্তারুজ্জামান বাচ্চু।এছাড়া সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.