শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, প্রস্তাবটি বিএনপিই সবার আগে দেয়: তারেক রহমান পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন, লক্ষাধিক মানুষের সমাগমের আশা শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী বাদল মারা গেছেন ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার এসটিভি বাংলার প্রধান নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত ইসরা ও মেরাজের স্মৃতিতে ইবাদতে মুখর মুসলিম বিশ্ব আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল যতই অপপ্রচার হোক নির্ধারিত তারিখেই নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী বাদল মারা গেছেন
/ ২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১:৩৬ অপরাহ্ন

শেরপুর প্রতিনিধি : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল আর নেই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে কিডনি জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান নিশ্চিত করেছেন।তিনি জানান, শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল দীর্ঘদিন যাবৎ কিডনি জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার শবে বরাতের রাত ১০টার দিকে তিনি অসুস্থ হলে তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা হাসাপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হলে রাত দেড়টার দিকে স্বদেশ হাসপাতালে তার মৃত্যু ঘটে। প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল এবং জামায়াত, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জামায়াত নেতা নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.