মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কলাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
/ ৩০৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩০ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মোঃ ইয়াসিন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পার্শ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার বাসিন্দা ও রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন মোঃ ইসমাইল হোসেন বাপ্পির একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাপ্পির স্ত্রী ও ছেলে ইয়াসিনকে নিয়ে তার নানা মনির খানের বাড়িতে বেড়াতে যান। সেখানে খেলাধুলার এক পর্যায়ে পুকুরে ডুবে যায় ইয়াসিন। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পায়রা বিদ্যুৎ কেন্দ্রেগামী সড়ক ব্লকেড কর্মসূচির সাথে আমাদের কোন সম্পর্ক নেই-পুনর্বাসন পল্লীর বাসীন্দাদের সংবাদ সম্মেলন।।

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন পল্লীর ‘স্বপ্নের ঠিকানা’ বাসীন্দারা বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বপ্নের ঠিকানা পল্লীর পরিচালনা কমিটির সভাপতি মোঃ অলিউডর রহমান। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের নামে অতি সম্প্রতি ছাত্র অধিকার পরিষদের নেতা রবিউল আউয়াল অন্তরের সড়ক ব্লকেড কর্মসূচির সাথে তাঁদের কোন সম্পৃক্ততা নেই। ইতিপূর্বে সে আমাদের অবহিত করে কোন কর্মকাণ্ড করেনি। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ঘরের দলিল হস্তান্তর, কর্মসংস্থান, আবাসন পল্লীর ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কারসহ যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে একাধিক আলোচনা, মতবিনিময় সভা করেছি। এসব সমস্যা সমাধানের প্রক্রিয়ায় যথাযথ অগ্রগতি হয়েছে। কিন্তু রাজনৈতিক ফায়দা কে সামনে রেখে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবির সঙ্গে অযৌক্তিক এবং ব্যক্তিগত কিছু ইস্যুকে যুক্ত করে রবিউল আউয়াল অন্তর ভিন্ন পন্থা অবলম্বন করে যাচ্ছেন। যার প্রেক্ষিতে রাষ্ট্রের সর্ব বৃহৎ পায়রা বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক কাজকর্ম কে অস্থিতিশীল করে তুলছে বলে আমরা মনে করছি।’ এর কারণে সৃষ্ট কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য পুনর্বাসন পল্লীর কোন সদস্যরা দায়ী থাকবেন না বলে অলিউডর রহমান জানান। এসময় পুনর্বাসন পল্লীর বাসীন্দা মালেক হাওলাদার, হেলাল মৃধা, ইদ্রিস মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ধানখালীর বাসীন্দা রবিউল আউয়াল অন্তর আট দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২৮ আগস্ট সংবাদ সম্মেলন করে সাত দিনের সময় বেধে দিয়ে সড়ক ব্লকেড কর্মসূচির আল্টিমেটাম দেন। এর প্রেক্ষিতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি সুপারভাইজর রাশেদুল ইসলাম সোমবার রাতে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার কারণে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আজ তাদের অবস্থান পরিষ্কার করতে এই সংবাদ সম্মেলন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.