শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, প্রস্তাবটি বিএনপিই সবার আগে দেয়: তারেক রহমান পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন, লক্ষাধিক মানুষের সমাগমের আশা শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী বাদল মারা গেছেন ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার এসটিভি বাংলার প্রধান নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত ইসরা ও মেরাজের স্মৃতিতে ইবাদতে মুখর মুসলিম বিশ্ব আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল যতই অপপ্রচার হোক নির্ধারিত তারিখেই নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
খালেদা জিয়ার জন্মদিনে ফুল পাঠালেন প্রধান উপদেষ্টা
/ ৯২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১:০৬ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন শুক্রবার বিকালে এ কথা জানান।তিনি বলেন, আপনারা জানেন- গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে জন্মদিন। তিনি কোনো অনুষ্ঠান পালন করেন না। তবে দল থেকে সারা দেশে মিলাদ-দোয়া মাহফিল হচ্ছে। আজকে বিকালে ম্যাডামের জন্য ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তার কর্মকর্তারা এটা গুলশানের বাসায় নিয়ে এসেছেন।প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম শুক্রবার বিকাল ৪টায় গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজায়’ তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের কাছে প্রধান উপদেষ্টা ফুলের তোড়া হস্তান্তর করেন।এ সময়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, চেয়ারপারসনের ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।এদিকে গতকাল রাতে চীনা রাষ্ট্রদূতের পক্ষে জন্মদিনে ফুলের তোড়া পাঠিয়েছে চীনা দূতাবাস।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে। তিনি ৮১ বছরে পা দিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.