বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা : নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির দখলে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ডুমুরিয়ায় চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা, গ্রেফতার -২
/ ৪৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় দাবিকৃত চাঁদার টাকা নিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন দুই যুবক। বৃহস্পতিবার সকালে ফুলতলা এলাকা থেকে তাদের কে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।থানায় মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শাহপুর বাজারস্থ সুবর্ণা ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টারের পরিচালক পংকজ কুমার মন্ডলের নিকট গত ৪ মে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয় দিয়ে পার্টির নেতাদের জেল হাজত থেকে ছাড়াতে অনেক টাকার প্রয়োজন উল্লেখ করে তার নিকট মোবাইল ফোনে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এমনকি ভিডিও কলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাঁদা না দিলে হত্যার হুমকিও দেয়া হয়। এ ঘটনায় ওই দিনই পংকজ মন্ডল বাদি হয়ে থানায় একটি সাধারণ ডায়রি করে যার নং ২১৯। এ বিষয়ে পুলিশ উল্লেখিত মোবাইল নাম্বার ট্র্যাকিং করে অভিযান শুরু করে। এক পর্যায়ে ঘটনার দিন বৃহস্পতিবার সকালে দাবিকৃত চাঁদার টাকা নিতে এসে পুলিশের হাতে আটক হন দুই যুবক। আটককৃতরা হলেন ফুলতলা উপজেলার জামিরা এলাকার শাহাজাহান মোল্লার ছেলে সোলাইমান মোল্লা ওরফে জুয়েল (৩১) ও অভয়নগর থানার ইছামতী গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে আলামিন মোল্লা (২৮)। ঘটনা প্রসঙ্গে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোঃ আছের আলী জানান,এ ঘটনায় থানায় একটি চাঁদাবাজি মামলা হয়েছে এবং আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.