শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নারীদের অপমানই–তৃণমূলের পতন- তাই বদলা নিতেই হয়তো চন্দ্রনাথকে খুন। দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট” গ্রন্থ সম্মাননা স্বরূপ গ্রহণ করলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার গবেষণাভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ দিশারী হিসেবে আখ্যায়িত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার এর বৈঠক অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান মহা ধুমধামে পালিত হলো শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ঐক্যবদ্ধ বাংলাদেশে সুশাসন, নিরাপত্তা ও উন্নয়নের অগ্রযাত্রা : প্রতিরক্ষা উপদেষ্টা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট” গ্রন্থ সম্মাননা স্বরূপ গ্রহণ করলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার গবেষণাভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ দিশারী হিসেবে আখ্যায়িত
/ ২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

বিশেষ রিপোর্ট : জ্ঞানভিত্তিক উন্নয়ন, গবেষণা এবং আধুনিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে বিশিষ্ট লেখক, গবেষক ও প্রফেসর ড. আহমদ নিয়াজ রচিত বহুল আলোচিত গ্রন্থ “দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট” সম্মাননা স্বরূপ প্রদান করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন থানা মাধ্যমিক শিক্ষা অফিস, বাড্ডা, ঢাকার থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাকিম-কে।বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) দুপুর ২টায় রাজধানীর রামপুরাস্থ একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে প্রফেসর ড. আহমদ নিয়াজের পক্ষে গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র’র প্রধান উপদেষ্টা, দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান।এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩, বাংলাদেশ-এর রিজিওন চেয়ারপারসন লায়ন তাসলিম আহমেদ। অনুষ্ঠানের পরিবেশ ছিল জ্ঞানচর্চা, উন্নয়ন ভাবনা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ।গ্রন্থটি গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাকিম বলেন,“বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর যুগে রাষ্ট্রগঠন, উন্নয়ন দর্শন, সমাজ-অর্থনীতি, গবেষণা এবং মানবিক অগ্রযাত্রাকে নতুন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার ক্ষেত্রে ‘দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট’ একটি অনন্য সংযোজন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই গ্রন্থ দেশের সম্ভাবনাময় তরুণ প্রজন্ম, মেধাবী শিক্ষার্থী এবং উদীয়মান সমাজনির্মাতাদের জন্য আলোর দিশারী হিসেবে কাজ করবে।তিনি আরও বলেন,“নতুন প্রজন্মের সৃজনশীল চিন্তা, গবেষণার বাস্তব প্রয়োগ এবং উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব অনুধাবনে এ ধরনের গ্রন্থ বিশেষ ভূমিকা রাখে। এটি শুধু একটি বই নয়, বরং উন্নয়ন গবেষণা, সমাজ বিনির্মাণ এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।”অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রফেসর ড. আহমদ নিয়াজের এই গ্রন্থে উন্নয়নকে কেবল অর্থনৈতিক পরিমণ্ডলে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, মানবসম্পদ, নৈতিকতা, নেতৃত্ব, সামাজিক ভারসাম্য এবং বৈশ্বিক পরিবর্তনের আলোকে বিশ্লেষণ করা হয়েছে, যা পাঠক সমাজকে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে।তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশের তরুণ সমাজকে সুশিক্ষা, গবেষণা ও বাস্তবমুখী উন্নয়ন ভাবনায় উদ্বুদ্ধ করতে এ ধরনের জ্ঞানভিত্তিক গ্রন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে শিক্ষা প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের হাতে এ বই পৌঁছে দেওয়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক বার্তা বহন করে।অনুষ্ঠানটি ছিল শিক্ষা, সাহিত্য, মানবাধিকার, গণমাধ্যম ও উন্নয়ন ভাবনার এক চমৎকার সমন্বয়, যেখানে বই উপহার প্রদানের মাধ্যমে জ্ঞানচর্চাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, “দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট” দেশের শিক্ষা ও গবেষণামূলক অঙ্গনে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.