বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সাতক্ষীরার আশাশুনিতে ভাসুরপোর দা’র কোপে কাকী রক্তাক্ত জখম
/ ৭০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন

আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরা জেলার আশাশুনিতে তুচ্ছ ঘটনা কেন্দ্রীক দু’জায়ে বাকবিতন্ডতার এক পর্যায়ে ভাসুরের ছেলের ধারালো দা’র কোপে ও লোহার রডের আঘাতে কাকী সবিতা মন্ডল রক্তাক্ত ও হাড় ভাঙ্গা জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার উপজেলার বুধহাটা ইউনিয়নের রামদেবকাটি গ্ৰামে। মারাত্বক আহত সবিতা মন্ডলকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সবিতা রানী নিজেই বাদি হয়ে আশাশুনি থানায় এজাহার দায়ের করেছেন। লিখিত এজাহার সূত্রে ও আহত সবিতার স্বামী বসুদের দাশ জানান, মঙ্গলবার দুপুর ২ টার দিকে তার স্ত্রী এবং ভাইয়ের বউ দু’জনে সাংসারিক বিষয়ে বাকবিতন্ডতায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তার প্রয়ত সহোদর অমল চন্দ্র দাশের ছেলে অভিজিৎ দাশ ওরফে সুশান্ত হঠাৎ ধারালো দা দিয়ে সবিতার মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে। সবিতা মাটিতে লুটে পড়লেও থেমে থাকেনি সুশান্ত পুনরায় ঘর থেকে লোহার রড এনে আঘাত করলে সবিতার ডান হাতের দু’জায়গায় হাড় ভাঙা জখম হয়। ঘটনার সময় আহত সবিতার স্বামী বসুদেব ও তার বড় ছেলে চাকরী সূত্রে যশোরে অবস্থান করায় এবং ছোট ছেলে স্কুলে থাকায় বাড়ীতে আর কেউ ছিলো না। এ ঘটনায় সবিতা নিজে বাদী হয়ে তার পরিবারের মাধ্যমে আশাশুনি থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এদিকে, এ ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে অজ্ঞাত কারনে একটি পত্রিকায় উল্টো উদুর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাতে “আশাশুনির রামদেব কাটিতে পানির ট্যাংকি, ঘরবাড়ি ভাংচুর ও গরু লুটের অভিযোগ” শিরোনামে খবর প্রকাশ করিয়ে অপচেষ্টা করেছে। সরজমিনে ঘুরে দেখা গেছে, প্রকাশিত খবরে সুশান্ত’র যে ট্যাংকি, ঘরবাড়ি ও গরু লুটের অভিযোগ আনা হয়েছে। প্রয়ত অমল দাশের স্ত্রী এবং সুশান্ত’র মাতা পুস্পা রানী জানান, গরু আগে থেকে আমার বাবার বাড়িতে রেখে এসেছি। পানির ট্যাংকি ভাংচুর করেনি, ট্যাংকিতে পানি ধরার যে একচালা ছাউনি চাল আমার দেবর বসুদেবের ঘরের দেওয়ালের সাথে লাগানো ছিলো যেটা আমার দেবর ছাড়িয়ে দিয়েছে। যাকিছু হয়েছে বাকবিতন্ডতায় জড়িয়ে পড়ার এক পর্যায়ে পুষ্পার পুত্র সুশান্ত’র হাতে থাকা দা ও পরে ঘর থেকে রোহার রড বের করে কাকী সবিতার রক্তাক্ত ও হাড় ভাঙ্গা গুরুতর আহত করে। স্থানীয় পার্শ্ববর্তীরা জানান, গুরুতর আহত সবিতা মন্ডলকে আমরা দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলে সুশান্ত নিজেকে বাচাতে স্থানীয় সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। এ ব্যপারে গুরুতর আহত সবিতা রানী মন্ডলের পরিবার প্রশাসনে আশু হস্তক্ষেপ কামনা সহ আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.