বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জলঢাকায় হেলে পড়া সেতুটি ৮ বছরেও সংস্কার ও মেরামত হয়নি চলাচলে চরম দুর্ভোগ পিরোজপুরে পানি সংকট নিরসনের দাবিতে পৌরবাসীর অবস্থান কর্মসূচি হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা ইসরাইলের সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে পিরোজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বিদায় ও অভিষেক সভা অনুষ্ঠিত নাজিরপুরে তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত যশোরের কেশবপুরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা আদায়
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
নাজিরপুরে তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ
/ ২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

পিরোজপুর অফিস :পিরোজপুরের নাজিরপুর উপজেলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক প্রভাত পত্রিকার সাংবাদিক মো. বাবুল শেখ এবং দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক মো. হাসান তালুকদার গত ২ এপ্রিল সন্ধ্যা প্রায় ৬টার দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নে যান। সেখানে জেলেদের জন্য মৎস্য কার্ড করে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করছিলেন তারা।

এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের কাজে বাধা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে শাহাবুদ্দিন (শাহা) নামে এক ব্যক্তিসহ তাওহীদ শেখ (৪২), শাহ আলম সিকদার (৩৫), রেজাউল মোল্লা (৪৫) এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তাদের সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, মৎস্য কার্ডের নামে অর্থ নেওয়ার অভিযোগ নিয়ে এলাকায় আগে থেকেই আলোচনা ছিল। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। নাজিরপুর থানার তদন্ত কর্মকর্তা আ. হালিম তালুকদার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, এ ঘটনার তদন্ত করে দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.