মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী র‍্যাবের নতুন মহাপরিচালক হলেন আহসান হাবীব পলাশ ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র নিজেদের সেনাদেরই রক্ষা করতে পারছে না আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
/ ১২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১:২৯ অপরাহ্ন

মীর  জেসান হোসেন তৃপ্তি :হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার  হযরত মিজানুর  রহমান চিশতী দরবার শরীফের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবারের সাধারণ সম্পাদক  শেখ ফরিদ আহমেদ চিশতীয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের মাসিক ভাতা কার্ড, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ  গেজেট আকারে প্রকাশের জন্য সরকারের কাছে আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ফালা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা জুনায়েদ আহমেদ (দা:বা:), হাজী আবুল কালাম মাদবর (৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী), আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম হেলাল শেখ, বাংলা টিভির স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন নীরব, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কে. এম মোহাম্মদ হোসেন রিজভী, আশুলিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি মো. শামীম আহমেদ, কাশিমপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মো. শিহাব উদ্দিন সরকার, সাংবাদিক বাবু মিয়া, শেখ শহিদুল ইসলাম, মোফাজ্জল হোসেন রাজু, মো. সাইদুল ইসলাম, দাউদুল ইসলাম নয়ন ও মো. নাজমুল ইসলাম, আল আমিন ভূঁইয়া, মো: আলতাফ হোসেন, মোশারফ হোসেন, সমাজসেবক জুয়েল মোল্লা, মোঃ সোহরাব হোসেন মিয়া, হাফেজ মোস্তফা আজাদ, মোঃ রাসেল, মো আলমগীর, হেকমত আলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মসজিদে কুবার  খতিব হাফেজ মাওলানা  মোহাম্মদ সাদিক হুসাইন

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.