রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় রামপালে বাজার তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন। পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। বুধবার (৫ মার্চ) উপজেলার ফয়লাহাট বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তামান্না ফেরদৌসি। অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামের বেশি দামে পণ্য বিক্রি না করা এবং মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকার জন্য
সতর্ক করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে মোট সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে চাল, ডাল, তেল, সবজি ও মাছসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করা হয়। অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তামান্না ফেরদৌসি জানান, পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করলে বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও জানান, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি ক্রেতাদেরও সচেতন হয়ে ন্যায্যমূল্যে পণ্য কেনার আহ্বান জানান।
বাগেরহাটের রামপালে বেশি দামে গ্যাস বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টায় উপজেলার ভাগা বাজার ও ফয়লাবাজার এলাকায় এ অভিযান পরিচালিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।পবিত্র রমজান মাসে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় তিন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বলেন, ভোক্তা স্বার্থ সুরক্ষা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
রামপালে শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (র.) এর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :রামপালে আলেমে দ্বীন শহীদ মাওলানা গাজী আবু বকার সিদ্দিক (র.) এর স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।রামপাল উপজেলা জামায়াতের আমীর মল্লিক আ. হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা ও ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্য দেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম, এইচ তামিম, বিশেষ অথিতির বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও বাগেরহাট জেলা আমীর মাওলানা রিজাউল করিম, কেন্দ্রীয় সূরা সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমীন এ্যাডভোকেট মাওলানা শেখ আ. ওয়াদুদ, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন। জামায়াতের উপজেলা যুব বিভাগের সেক্রেটারি শেখ আসাদুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা সেক্রেটারি মাওলানা জেহাদুল ইসলাম, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল প্রামুখ।প্রধান অথিতির বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম, এইচ তামিম বলেন, তার পিতা শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (র.) ছিলেন কুরআন গবেষক। তিনি এই দক্ষিণ জনপদের মানুষের মাঝে কুরআন ও হাসিসের মর্মবাণী প্রচার করতেন। ঘাতকদের নির্মম নৃশংসতার শিকার হয়ে তিনি শাহাদাৎ বরণ করেন। তিনি তার পিতার জন্য সবার দোয়া কামনা করেন।বক্তারা বলেন, শহীদ গাজী আবুবকর সিদ্দিক (র.) ছিলেন, একাধারের কুরআন গবেষক, ইসলাম প্রচারক ও এই এলাকার কিংবদন্তি রাজনীতিবিদ। তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে ঘাতকরা তাকে হত্যা করল। আলোচনা অনুষ্ঠানে উপজেলা সহকর্মী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন, মাওলানা জুলফিকার আলী।

